Home Uncategorized রেকর্ড গতিতে বল করে নাহিদের চমক

রেকর্ড গতিতে বল করে নাহিদের চমক

by farjul
31 views
A+A-
Reset

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় বোলার এখন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করে এই রেকর্ডের মালিক বনে যান তিনি।

নাহিদের আগে এই রেকর্ড ছিল আরেক পেসার রুবেল হোসেনের দখলে। ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করে সে রেকর্ড নিজের নামে করেছিলেন রুবেল।

তবে ১৫০ কিলোমিটারের মাইলফলক পার করা প্রথম বাংলাদেশি পেসার নাহিদ রানা-ই। সোমবার ২ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড গড়েন তিনি।

আগুনে বোলিংয়ে এদিন ৪ উইকেট শিকার করেছেন নাহিদ। শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও আবরার আহমেদের উইকেট ঝুলিতে পুরেছেন এই এক্সপ্রেস বোলার।

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।