Home Uncategorized বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফয়েজ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফয়েজ

by farjul
24 views
A+A-
Reset

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. এ. ফয়েজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ এর ৪ (১) (এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী আগামী চার বছরের তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে এই নিয়োগাদেশ কার্যকর হবে।

এতে আরও জানানো হয়, অধ্যাপক ফয়েজ প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।