পেশায় সাফল্য তিনি পেয়েছেন। আর তাতে বদলে গেছে অতীত ধারণা। পাত্তা পায়নি প্রতিবন্ধীতা নিয়ে তার প্রতি যাবতীয় দিক নির্দেশ।
এখন প্রতিষ্ঠিত এই সফল মোবাইল ফোন মেকানিকের জীবনের গল্পে মাতোয়ারা হওয়ার সুযোগ আছে। জীবন জয়ের এ শিক্ষায় জানা হবে যে নিন্দুকরা কেবল নিন্দাই জানেন। বিভ্রান্ত হওয়া চলে না তাতে প্রতিভাবানের। দীর্ঘ যাত্রায় বিজয়ের বন্দর শ্রমনিষ্ঠ প্রতিভার জন্যই।