
চলতি বিশ্ব ডেস্ক:একটি ঘরের মধ্যেই বিছানা, রান্নাঘর, বসার জায়গা—কখনো জায়গা বাঁচাতে আসবাবও ভাঁজ করে রাখতে হয়। বিশ্বের ব্যয়বহুল অনেক শহরে ছোট জায়গায় বসবাস এখন আলাদা এক আবাসনধারা।
এর পেছনে বড় কারণ শহরের জায়গা ও বাড়ির খরচ। নিউইয়র্ক সিটির আবাসন দপ্তরের ২০২৩ সালের জরিপে দেখা যায়, ভাড়ার জন্য খালি থাকা বাসার হার ছিল মাত্র ১.৪১ শতাংশ—১৯৬৮ সালের পর সর্বনিম্ন। অর্থাৎ বাসার চাহিদার তুলনায় সরবরাহের চাপ অনেক বেশি।
এমন পরিস্থিতিতে ছোট বাসাকে একটি সমাধান হিসেবে দেখছে বিভিন্ন শহর। নিউইয়র্কে এখন Accessory Dwelling Unit বা ADUতৈরির সুযোগ বাড়ানো হয়েছে—একই বাড়ি বা জমিতে ছোট আলাদা আবাসন যোগ করা যায়।
অন্যদিকে হংকংয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরে সরকার নিজেই ছোট বাসস্থানের ন্যূনতম মান নিয়ে নিয়ম করেছে। ২০২৫ সালে পাস হওয়া আইনে subdivided unit-এর জন্য অন্তত ৮ বর্গমিটার জায়গাসহ নির্দিষ্ট মান পূরণের বিধান রাখা হয়েছে।
তবে ছোট বাড়ি মানেই শুধু কম জায়গায় কষ্ট করে থাকা নয়। ডিজাইনাররা এখন ভাঁজ করা বিছানা, দেয়ালের ভেতরের স্টোরেজ এবং একই আসবাবের একাধিক ব্যবহার দিয়ে অল্প জায়গাকে কার্যকর করার চেষ্টা করছেন।
বড় বাড়িই কি ভবিষ্যতের স্বপ্ন থাকবে, নাকি কম জায়গায় সুন্দরভাবে থাকাটাই হয়ে উঠবে নতুন শহুরে জীবন?