তিলোত্তমা শহরে খানাখাদ্য বেশুমার। এখন অপশনও অনেক। দরকার নেই রান্নার ঝক্কি। অর্ডার করার কিছুমাত্র সময় পর টাটকা ধুমায়িত খাবার পৌঁছাচ্ছে সকাশে। কিন্তু তুমুল সম্ভবের এ কালেও আছে অতৃপ্তি। আর এ বোধের সুতীব্রতা একটি মানবীয় স্মৃতিময়তা।
মেগাসিটির বহু বৈচিত্র্যে মানুষ তার নাড়ি পোতা জমিন গোপন করে না। আর এই নিবিড়তম সংস্কৃতির বহু উপাদানের সাথে খাদ্যের স্বাদ ওতপ্রোত। আমাদের অনেক খাচ্ছিদাচ্ছির মধ্যেও কুষ্টিয়ার ব্র্যান্ড হয়ে থাকা মিলবাজার রেলগেট, মহাশ্মশান রোডের তিলের খাজার গল্পটি অনন্য এজন্যই-