শখ পূরণ এক নেশা ধরানো ব্যাপার। এর টানে বহু কিছু করে লোকে। অর্থমূল্যও গায়ে লাগে না তখন। কথায় আছে তাই – “শখের দাম লাখ টাকা।”
মানুষ ভেদে শখ ভিন্ন। কেউ জমান স্ট্যাম্প, অনেকে পুরনো মুদ্রা। কারও নেশা আবার ম্যাচ বক্স সংগ্রহ। যেনতেন নয়। হতে হবে ব্যতিক্রমী ম্যাচ। যদিও এখন ভিন্ন রকম ম্যাচ বক্স প্রায় বাজারে নেই বলা চলে। উৎপাদকও কমেছে। বিরল ম্যাচ বক্স কেনার শখের লোকও হাতে গোনা।
ব্যতিক্রমী তেমন শখের মানুষদের ভাষ্য শুনি আসুন এই কনটেন্টে –