মানব-মানবীর রীতি গ্রাহ্য বন্ধন রূপে স্বীকৃত বিবাহ। এই বিয়ে হতে পারে যেমন প্রেমের, তেমনি অচেনা দুটি নারী-পুরুষের বন্ধনও হয় এর দ্বারা। এ দেশের সামাজিক বাস্তবতায় বিয়েতে একজন ঘটক থাকা অস্বাভাবিক নয়। বর বা কনের পরিবার ভুক্ত হতে পারেন তিনি। আবার পেশা হিসেবে ঘটক খুব পরিচিত এ সমাজে। যার যোগাযোগ দক্ষতাসূত্রে বর-কনের পরিবার প্রাতিষ্ঠানিকভাবে বিয়ের পথে এগোয়। যত বেশি বিয়ে বাস্তবে রূপ দিতে যিনি সক্ষম, তারই ঘটক হিসেবে সার্থকতা সমাজে বেশি প্রচারিত হয়।
উত্তরবঙ্গের জনপদ রাজশাহীতে তুফান ঘটক তেমনি পরিচিত এক মুখ। তার মুখের গল্পই এবার তার ৩৫ বছরের অভিজ্ঞতার খানিকটা ‘চলতি’র এই কনটেন্টে –